চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো কখন, কোথায়
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ PM

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো কখন, কোথায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০১:৩২:৩০ AM

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো কখন, কোথায়

ছবি সংগৃহীত


দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আজ থেকে ঠিক একমাস পর আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টটির এবারের আসর। আয়োজক পাকিস্তান হওয়ায় এবারও হাইব্রিড মডেলে মাঠে গড়াবে আট দলের টুর্নামেন্টটি।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ১০ মার্চ। ভারত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আছে গ্রুপ ‘এ’তে। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

ভারত-পাকিস্তানের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু।

পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না এ কারণে হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এই শহরেই।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার মহারণ হবে ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। গ্রুপপর্ব চলবে ২ মার্চ অব্দি। এরপর ৪ ও ৫ মার্চ দুটি সেমি-ফাইনাল আর ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি :

তারিখ           প্রতিপক্ষ          ভেন্যু

২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত