উইন্ডিজে হেরে বিশ্বকাপের পথ ক*ঠিন করে ফেললো টা*ইগ্রেসরা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

উইন্ডিজে হেরে বিশ্বকাপের পথ ক*ঠিন করে ফেললো টা*ইগ্রেসরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ১২:২৪:২২ অপরাহ্ন

উইন্ডিজে হেরে বিশ্বকাপের পথ ক*ঠিন করে ফেললো টা*ইগ্রেসরা

ছবি : সংগৃহীত


তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে লাগবে ২টি জয়। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতেই হেরে গেল বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এই হারে ২০২৫ নারী বিশ্বকাপ সরাসরি জায়গা করার পথে চ্যালেঞ্জ বাড়ল বাংলাদেশের। বাকি দুটি ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট লাগবেই। নয়তো বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকিট কাটতে হবে টাইগ্রেসদের।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে ৯ উইকেট ও ১৮ ওভার ২ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা। হেলি ম্যাথিউস করেন সেঞ্চুরি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে ফারজানা ফিরলেও মুর্শিদা-শারমিনের ব্যাটে ৪৪ রানের জুটি আসে দ্বিতীয় উইকেটে। এরপর একে একে মুর্শিদা, জ্যোতি, শারমিনরা ফিরলে ১২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ৫৪ রানের জুটি ভালো সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষদিকে মাত্র ২২ রানে ৬ উইকেট হারিয়ে ধসে পড়ে টাইগ্রেস ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক হেলি ম্যাথিউস আর কিয়ানা জোসেফের ব্যাটে ওপেনিং জুটিতেই ১৬৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ ৭০ রানে ফিরলেও ম্যাথিউস তুলে নেন সেঞ্চুরি। তাতেই ১৮ ওভার ২ বল আর ৯ উইকেট হাতে রেখে সহজ জয় পায় ক্যারিবীয়রা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন