বিপিএল শেষ হয়ে গেল তানজিম সাকিবের?
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ PM

বিপিএল শেষ হয়ে গেল তানজিম সাকিবের?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ১১:৫৮:১৭ AM

বিপিএল শেষ হয়ে গেল তানজিম সাকিবের?

ফাইল ছবি


চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তানজিম হাসান সাকিব। আসরের শুরুর থেকেই দলের নিয়মিত সদস্য ছিলেন এই পেসার। তবে আজ সোমবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাদশে দেখা যায়নি এই তারকা পেসারকে।

মূলত চোটে পড়েছেন তানজিম সাকিব। ঘাড়ের চোটে ভুগছেন তিনি। দলটির পেস বোলিং কোচ ডলার মাহমুদ ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এই পেসারের একাদশে না থাকার কারণ।

আজকের ম্যাচের আগে থেকেই কিছুটা ব্যাথা অনুভব করছিলেন সাকিব। তারপর বোলিং অনুশীলনে যাওয়ার পর সেটা আরো বাড়ে। ফলে আর ম্যাচ খেলেননি তিনি। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন আরেক পেসার সুমন খান।

ম্যাচ খেলার মতো ফিট হতে আরো অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে তানজিম সাকিবের। আর তাদের দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনাও খুবই কম। তাই বিপিএলের এবারের আসরে তার ফেরার সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে। সিলেটের এখনো বাকি রয়েছে গ্রুপ পর্বের ৪ ম্যাচ। পরবর্তী ম্যাচগুলো তারা খেলবে যথাক্রমে ২৩, ২৬, ২৭ এবং ৩০ জানুয়ারি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত