বিমান বন্দরেই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সিলেট দলকে সংবর্ধনা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিমান বন্দরেই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সিলেট দলকে সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১২:০৬:৫০ অপরাহ্ন

বিমান বন্দরেই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সিলেট দলকে সংবর্ধনা

ছবি : সংগৃহীত


জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষে সোমবার (২০ জানুয়ারি) সিলেট দল এমএজি ওসমানী বিমান বন্দরে আসলে শুভেচ্ছা জানান সিলেট বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সিলেটে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মেধাবী ক্রিকেটার তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে। আমাদের তরুণ প্রজন্ম দীর্ঘ দিন পর হলেও একটি ভালো খেলা উপভোগ করেছে। আমরা চাই আমাদের প্রজন্মকে সুস্থ রাখতে। আর সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আমাগীতে আরোও ভালো করবে সিলেট দল আমরা প্রত্যাশা করি। এসময় সিলেট দলের অধিনায়ক অলক কাপালী বলেন, আমরা দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি বিজয়ী হওয়ার জন্য। আমাদের ভাগ্যে ছিলে না। আগামীতে আমরা বিজয়ী হবে।

বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন সিলেট দলের সহকারী ম্যানেজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাসেম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন