লাগাতার কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

লাগাতার কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০৪:৫০:৫৮ পূর্বাহ্ন

লাগাতার কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের

ফাইল ছবি


আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১৮ সেপ্টম্বর) বিরোধী দল বিএনপির ১৫ দিনের কর্মসূচি ঘোষণার পর আজ ক্ষমসীন দলের এ ঘোষণা আসে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কর্মসূচি জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ সময় তিনি নেতাকর্মীদের সজাগ থেকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। 

সভা শেষে মাহবুবউল আলম হানিফ জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী সমাবেশ অনুষ্ঠিত হবে। 

২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ পালিত হবে। 

২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে।

২৮ সেপ্টেম্বর দেশ রত্ন শেখ হাসিনার জন্মদিনে একই দিনে ঈদে মিলাদুন্নবী দোয়া মাহফিল বাদ আসর; সারাদেশে একই কর্মসূচি পালিত হবে।

২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

৩০ সেপ্টেম্বর আড়াইটায় কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এরপর আগামী ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইতে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে টানা এই কর্মসূচি পালনের ঘোষণা দিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।  এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ দিনের (১৯ সেপ্টেম্বর-৩ অক্টোবর) নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। 

সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজধানীর প্রবেশপথে আটটিসহ রাজধানীতে আরও ১১টি অনুষ্ঠিত গণসমাবেশ হবে।

এছাড়া, ঢাকার বাইরে জেলা ও বিভাগীয় পর্যায়েও পাঁচটি রোডমার্চ অনুষ্ঠিত হবে।

SH



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন