রিয়াল ছাড়ার গু ঞ্জ ন নিয়ে মুখ খুললেন আনচেলত্তি
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৬ PM

রিয়াল ছাড়ার গু ঞ্জ ন নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১১:০৩:১৫ AM

রিয়াল ছাড়ার গু ঞ্জ ন নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

ছবি: নিজস্ব


কার্লো আনচেলত্তির বর্তমান মৌসুমটা যে আশানুরূপ কাটছে না সেটি হয়তো ফুটবলবিশ্বের অজানা নয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার দল রিয়াল মাদ্রিদের যাচ্ছেতাই অবস্থা, লা লিগায় শীর্ষস্থান নিয়েও অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ইঁদুর-বিড়াল দৌড়। এ ছাড়া চলতি মৌসুমে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় পুরোদমে ভরাডুবি। বড় ব্যবধানে হেরে স্প্যানিশ সুপারকাপও খুইয়েছে হাত থেকে। এরই মাঝে গুঞ্জন উঠেছে মৌসুম শেষে নাকি আনচেলত্তির বিদায়ঘণ্টা বাজবে!

রিয়াল কোচ বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন, উড়িয়ে দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সব জল্পনা। আগামীকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল সালজবুর্গের মুখোমুখি হবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেই আনচেলত্তির সামনে আনা হয় ক্লাব ছাড়ার প্রসঙ্গ। হাসতে হাসতেই সেই প্রশ্নের জবাবে বললেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। আমি জীবনে কখনোই এই ক্লাবটি ছাড়ার কোনো সিদ্ধান্ত নিইনি।’

রিয়ালের এই ইতালিয়ান কোচ অবশ্য বাস্তবতাও স্বীকার করেছেন, ‘আমি খুব ভালোভাবেই জানি যে, সেই দিনটি (বিদায়) একদিন আসবে। তবে সেটা কবে আসবে, আমি জানি না। সেটা আমি ঠিক করব না। এটা আগামীকাল হতে পারে, আগামী ম্যাচের পরে হতে পারে, এক বছরের মধ্যে হতে পারে, আবার পাঁচ বছরেও হতে পারে। আমার একটি সুবিধা আছে ফ্লোরেন্তিনো পেরেজ (রিয়াল সভাপতি) আরও ৪ বছর দায়িত্বে থাকছে এবং এখানে থাকার সুযোগ আছে আমারও। আমরা একসঙ্গেই ক্লাবকে বিদায় বলতে পারি।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত