স*রকারের ওপর এক-এগারোর ছায়া পড়েছে : রি*জভী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

স*রকারের ওপর এক-এগারোর ছায়া পড়েছে : রি*জভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০২:৪৮:৩৫ পূর্বাহ্ন

স*রকারের ওপর এক-এগারোর ছায়া পড়েছে : রি*জভী

ছবি সংগৃহীত


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে এ কথা বলেন।

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

বিএনপির এই মুখপাত্র বলেন, এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে আছে।  

তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল এখনও আছে আগামীতেও থাকবে। সরকারের চালচলন দেখে মনে হয় এরাই ১/১১ সরকারের ছায়া।  

রিজভী বলেন, আন্তর্জাতিক মাস্টার প্লানের অংশ ছিল আগে স্থানীয় নির্বাচন। এই সরকার তো ছাত্র জনতার আন্দোলন ও রক্তের ফসল। আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই সরকার। কিন্তু প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে আছে সরকার। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে। প্রয়োজনে আইন করে পদক্ষেপ নেবে।  

ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই উল্লেখ করে তিনি বলেন, সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা