পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নোমান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নোমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৩:৫৫:৩৮ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নোমান

ফাইল ছবি


মুলতান টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়েছেন নোমান আলী। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি। আর পাকিস্তানের হয়ে টেস্ট হ্যাটট্রিক করা পঞ্চম বোলার নোমান।

আরো একটা দিক থেকে নোমানের এই হ্যাটট্রিক পাকিস্তানের ক্রিকেটে প্রথম। দেশটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি। এমনকি টেস্ট ইতিহাসেই তার চেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের কীর্তি আছে কেবল একজনের।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রাঙ্গানা হেরাথ হ্যাটট্রিক করেছিলেন ৩৮ বছর ১৩৯ দিন বয়সে। আজ নোমান যখন হ্যাটট্রিক করলেন, তখন তার বয়স ৩৮ বছর ১১০ দ

নোমান আক্রমণে আসার পর শিকার ধরতে বেশি সময় নেননি। তার দ্বিতীয় ওভারে আউট হন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। পরের ওভারে আলিক আথানেজকে শূন্যতে বিদায় করেন সাজিদ।

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন নোমান। তিনি প্রথম উইকেটের দেখা পান তার তৃতীয় ওভারে, আর ইনিংসের ১১তম ওভারে। নোমানের প্রথম বলে গালিতে ক্যাচ দেন এক রান করা জাস্টিন গ্রেভস। পরের বলে সুইপের চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি টেভিন ইমলাখ। লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ব্যাটার।

আর তৃতীয় বলে গালিতে বাবর আজমের হাতে ক্যাচ দেন সিনক্লিয়ার। গোল্ডেন ডাক খাওয়া এই ব্যাটারকে দিয়েই হ্যাটট্রিক পূরণ করেন নোমান।

এরপর ইনিংসে আরো ৩ উইকেট পেয়েছেন নোমান। সবমিলিয়ে ৪১ রানে ৬ উইকেট শিকার করেছেন এই অভিজ্ঞ স্পিনার। তিনি মোট বোলিং করেছেন ১৫.১ ওভার। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন