কোকোর ১০ম মৃ ত্যু বার্ষিকী পালন করল বি এ ন পি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

কোকোর ১০ম মৃ ত্যু বার্ষিকী পালন করল বি এ ন পি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৬:২১:১৮ পূর্বাহ্ন

কোকোর ১০ম মৃ ত্যু বার্ষিকী পালন করল বি এ ন পি

ছবি : সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বুখারিতে মালয়েশিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে ও প্রধান অতিথি সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহর উপস্থিতিতে আলোচনা সভা সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন।

এসময় কোরআন তেলাওয়াতসহ দোয়া পরিচালনা করেন মসজিদ আল-বুখারীর খতিব ওস্তাজ লুতফি।

বিভিন্ন এতিমখানা থেকে আগত এতিমদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত শেষে আরাফাত রহমান কোকো ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল লিটন, ড. এস এম রহমান তনু, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সহ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, যুবদল মালয়েশিয়ার সহ সভাপতি মঞ্জ খা, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, যুবনেতা নূরে সিদ্দিকী সুমন, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক আসদুজ্জামান মাসুম, সুবাং জায়া, বিএনপি নেতা ইমন সাইদ, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার সিনিয়র সহ সভাপতি আলি খান জুয়েল, সহ সাধারণ সম্পাদক তারেক সালাম, সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, স্বেচ্ছাসেবক দল মহানগরের সভাপতি এম মোজাম্মেল হক প্রধান, সহ সাংগঠনিক সম্পাদক আল ইমরান, যুবনেতা মাসুদ, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, আব্দুল কাদের, সাইদুর রহমান বাবু, বিল্লাল হান্নান মল্লিক ও মো. আশরাফুল আলম বাচ্চুসহ অনেকে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা