বর্ষীয়ান রাজনীতিবিদ নজির হুসেন অসুস্থ, দোয়া কামনা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বর্ষীয়ান রাজনীতিবিদ নজির হুসেন অসুস্থ, দোয়া কামনা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ০৩:৪৭:৩৩ পূর্বাহ্ন

বর্ষীয়ান রাজনীতিবিদ নজির হুসেন অসুস্থ, দোয়া কামনা

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নজির হুসেন


বর্ষীয়ান রাজনীতিবিদ সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ট্যাকেরঘাট সাব-সেক্টরের সহ-অধিনায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হুসেন অসুস্থ। গত বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভোগছেন। তার সুস্থ চেয়ে দোয়া চেয়েছেন দল ও পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েকদিন ধরে তিনি পেটে প্রচন্ড ব্যাথা অনুভব করছেন। মাঝে বমিও হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তও্বাবধানে রয়েছেন। 

তাহিরপুর উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম জানান, হাওরাঞ্চলের জনগণের প্রিয় নেতার নজির হোসেনের অসুস্থতার খবর শোনে তাকে দেখতে ছুটে এসেছি। আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ বলেন এই সরকার পতনের আন্দোলনে যিনি আমাদের সামনে থেকে শক্তি ও সাহস  যুগিয়েছেন তার অসুস্থতার খবর পেয়ে আমরা মর্মাহত। আমরা সবাই মিলে আল্লাহর নিকট দোয়া করি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তিনি দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

SH



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন