সিলেটকে বিদায় করে প্লে-অফে বরিশাল
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ AM

সিলেটকে বিদায় করে প্লে-অফে বরিশাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৪:৫১:২৯ AM

সিলেটকে বিদায় করে প্লে-অফে বরিশাল

ছবি : সংগৃহীত


সবার আগে বিপিএল থেকে ছিটকে পড়লো সিলেট স্ট্রাইকার্স। আরিফুল হকের দলকে ৮ উইকেট আর ৪ ওভার হাতে রেখে হারিয়ে রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল।

বরিশালের বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। তামিম ইকবালের দলের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১১৭ রানের। তাওহিদ হৃদয় (৬) আর ডেভিড মালান (৯) ব্যর্থ হলেও তামিম আর মুশফিক মিলে ৬০ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন। তামিম ৫১ বলে ৬ বাউন্ডারিতে ৫০ রানে অপরাজিত থাকেন। মুশফিক ৩০ বলে ৪ চার আর ১ ছক্কায় করেন হার না মানা ৪২।

এর আগে দুই দিন বিরতি দিয়ে শুরু হওয়া বিপিএলে আজ সিলেট স্ট্রাইকার্সকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়েছে বরিশাল। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং নেয় সিলেট। দলীয় ৩৪ রানের মাথায় চার টপঅর্ডার জর্জ মুনসে (৭ বলে ৪), জাকির হাসান (৯ বলে ৯), রনি তালুকদার (৫ বলে ৪) ও কাদিম অ্যালিনে (২ বলে ০) সাজঘরে ফেরত গেলে চাপে পড়ে আরিফুল হকের দল।

বরিশালের বোলারদের তোপের মুখে টিকে থাকার লড়াইটা করেন শুধু আহসান ভাটি। তার ইনিংস থামে ২৯ বলে ২৮ রানে মোহাম্মদ নবির বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ হয়ে। সিলেটের হয়ে এটিই সর্বোচ্চ রানের স্কোর।

এরপর ১৯ বলে ২৪ রান করেন জাকের আলী। জেমস ফুলারের বলে ডানহাতি ব্যাটার ক্যাচ হন নবির হাতে। তানজিম হাসান ১৩ আর আরিফুল হক করেন ১২ রান। বাকিদের কেউ দুই অংশ স্পর্শ করতে পারেননি। এতে ১৮.১ ওভারে অলআউট হয় সিলেট।

বল হাতে বরিশালের হয়ে ৭ রানে ৫ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য