পুত্রবধূদের প রি চ র্যা য় অনেকটা সু স্থ খা লে দা জি য়া
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

পুত্রবধূদের প রি চ র্যা য় অনেকটা সু স্থ খা লে দা জি য়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন

পুত্রবধূদের প রি চ র্যা য় অনেকটা সু স্থ খা লে দা জি য়া

ছবি : সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় হাসিখুশি ও খুনসুটিতে সময় কাটাচ্ছেন। পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন ‘অনেক সুস্থ’। এমনটাই জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবাষির্কী উপলক্ষে আরাফাত রহমান স্মৃতি সংসদ, ইউকে আয়োজিত এক দোয়া মহফিল শেষে তিনি এ কথা বলেন।

এমএ মালেক বলেছেন, ‘আমাদের নেত্রী অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসিখুশি আছেন। আলহামদুলিল্লাহ গতকাল সোমবার নেত্রীর সঙ্গে আমরাদের নেতা তারেক রহমানসহ একসঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি ৬০ পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলেই আমাদের নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। হসপিটালের যে ট্রিটমেন্ট, আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়। আমি তাকে গতকালকেও দেখেছি। তার মুখের হাসি, উনার কথাবার্তায় হাসি দেখেছি। আমি গতকালকে দেখেছি ডা. জুবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন। পাশে আমাদের নেতা তারেক রহমান বসা। আমাদের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহেদ হোসেন এবং আমিও সেখানে ছিলাম। আমাদের নেতা আমাকে ডেকে সেখানে বসালেন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে- আমি সেখানে আমাদের নেত্রী ও নেতার সঙ্গে বসে একসঙ্গে একই টেবিলে বসে ডিনার খেয়েছি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, অনেক সময় রোগী ডাক্তারকে দেখে মেন্টালি অনেক ভালো হয়ে যান। আর তিনি গত ফ্যাসিবাদী সরকারের গত ১৫ বছরের যন্ত্রণা এবং টর্চার অন্যায় অবিচার অত্যাচার স্লো পয়জনিং এবং পরিত্যাক্ত বিল্ডিংয়ের ভেতরে জেলে ছিলেন। সব মিলিয়ে তিনি অনেক অসুস্থ ছিলেন। সেখানে কারও সঙ্গে কথা বলার সুযোগ ছিল না। খবর দেখার মতো টেলিভিশনও ছিল না। এখানে আজ তিনি তার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এখানেই তিনি ৪০ পার্সেন্ট ভালো হয়ে গেছেন। আর বাকি ৬০ শতাংশ ডাক্তারা চেষ্টা করে যাচ্ছেন। আর বাসায় যাওয়ার মানে হচ্ছে, তিনি আগের চেয়ে ভালো আছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইছি। তিনি অচিরেই দেশে যাবেন। দেশের জনগণ তাকে দেখতে চান।

আরাফাত রহমান স্মৃতি সংসদ, ইউকের আহ্বায়ক বাবর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, আরাফাত রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব আজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, কামাল মিয়া, আওলাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বর্তমানে লন্ডনে বসবাসরত ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা