বিএনপি পেশাজীবীদের কর্মপরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর : প্রিন্স
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিএনপি পেশাজীবীদের কর্মপরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর : প্রিন্স

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৮:৪৫:২৬ পূর্বাহ্ন

বিএনপি পেশাজীবীদের কর্মপরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর : প্রিন্স

ছবি : সংগৃহীত


বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী নির্বিশেষে সকল মানুষের কর্মের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ এবং জীবিকার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণের ভোটে বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে উৎপাদন খরচের সঙ্গে সংগতি রেখে সকল পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের মনিকুড়ায় স্থানীয় একটি মৎস্য খামারে হালুয়াঘাট উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বিএনপির সরকার প্রতিষ্ঠা হলে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও মৎস্য বীমাসহ শস্যবিমা, পশুবিমা এবং পোল্ট্রিবিমা চালু করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গে হালুয়াঘাটে স্থাপিত দুইটি স্থলবন্দর দিয়ে মৎস্য রপ্তানি এবং শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব নিরসনের উদ্যোগ নেওয়া হবে। মৎস্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি মৎস্য চাষের বিষয়ে সহজ শর্তে নামমাত্র সুদে মৎস্য ঋণের ব্যবস্থা করা হবে। এ ছাড়াও সঠিক নীতিমালার মাধ্যমে জাল যার জলা তার নীতি বাস্তবায়নে প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করা হবে। এ সময় তিনি মৎস্যজীবী দলের সংগঠন শক্তিশালীকরণে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সভায় মৎস্যজীবী দলের হালুয়াঘাট উপজেলা শাখার নতুন আহ্বায়ক শেখ সাদির সভাপতিত্বে ও সদস্যসচিব জাকির হোসেন চঞ্চলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা