‘দেশের সবচেয়ে বড় রোগের নাম আওয়ামী লীগ’
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ AM

‘দেশের সবচেয়ে বড় রোগের নাম আওয়ামী লীগ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ১০:১৮:৫৮ AM

‘দেশের সবচেয়ে বড় রোগের নাম আওয়ামী লীগ’

ছবি: সংগৃহীত


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন দেশের সবচেয়ে বড় রোগের নাম আওয়ামী লীগ তিনি বলেন, ‘সব রোগের ওষুধ আছে, এই রোগের ওষুধ নেই। এ রোগ থেকে দেশবাসীকে বাঁচাতে হলে পদত্যাগই একমাত্র ওষুধ।’

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুস সালাম বলেন, ‘কেউ কোনো রোগে আক্রান্ত হলে সে ব্যক্তি অথবা তার পরিবার অশান্তিতে থাকেন। আজ এই সরকারের কারণে সারাদেশ অশান্তিতে আছে।’

তিনি বলেন, ‘আজ উচ্ছিষ্টভোগীদের নিয়ে সরকার বিএনপিতে ভাঙন ধরাতে চায়। বিএনপি হচ্ছে সমুদ্র। এখান থেকে এক মগ পানি গেলে সাগরের কিছু হয় না। আর এ সমুদ্রের জল হচ্ছে জনগণ। এই সমুদ্রের জলে সব অন্যায়-অবিচার এবং দুঃশাসন ভেসে যাবে। দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, মানুষ ফিরে পাবে বাকস্বাধীনতা।’

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, এসকে সিকান্দার কাদের, হাজী মনির হোসেন, যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ পাপ্পা শিকদার, শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, সদস্য নিয়াজ মাহমুদ নিলয় প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন