সংকটে থাকা গার্দিওলার প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবেক শিষ্য
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৬ AM

সংকটে থাকা গার্দিওলার প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবেক শিষ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০৪:৪৪:২১ AM

সংকটে থাকা গার্দিওলার প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবেক শিষ্য

ফাইল ছবি


চোট জর্জর স্কোয়াড নিয়ে চলতি মৌসুমে দারুণ বিপর্যয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। গত চার আসরে ইতিহাস গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা দলটি এবার সেরা পাঁচে ঢুকতেই বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সর্বত্রই সিটির করুণ দশা। ফলে সংকট কাটাতে বার্সেলোনার সাবেক শিষ্য সার্জিও বুসকেটসকে নাকি চেয়েছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। তবে স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন!

ফুটবল এস্পানা, ট্রিবিউনাসহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। তাদের দাবি— সিটির জরুরি অবস্থায় বুসকেটসেই সমাধান দেখছিলেন গার্দিওলা। যার একসময় বার্সেলোনায় জুটি বেধে সাফল্য এনে দিয়েছিলেন। কিন্তু এবার আর গুরুর আহবানে সাড়া দেননি বুসকেটস। বর্তমানে যিনি বার্সার সাবেক সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও জর্দি আলবাদের সঙ্গে খেলছেন ইন্টার মায়ামিতে। সেখানে সময়টা উপভোগই করছেন সাবেক এই কাতালান তারকারা।

স্পেন জাতীয় দল এবং বার্সেলোনা দুই দলেই দারুণ পারফরম্যান্সের সুবাদে কিংবদন্তিতে পরিণত হয়েছেন বুসকেটস। যে জার্সিই গায়ে তুলেছেন, তিনি হয়েছেন মিডফিল্ডে দলের ভরসার নাম। গার্দিওলার আহবানেও নাকি শুরুতে রাজি ছিলেন ৩৬ বছর বয়সী তারকা। বার্সায় বুসকেটস-গার্দিওলা জুটির ‘টিটি-টাকা’ কৌশল তো বিশ্বজুড়েই পরিচিত এবং জনপ্রিয় ছিল ওই সময়। তবে পরমুহূর্তেই মনোভাব পাল্টেছেন বুসকেটস, মেসি-সুয়ারেজ ও আলবাদের সঙ্গ হারাতে চান না তিনি।

গার্দিওলা বড় ঝামেলায় পড়েছেন মাঝমাঠে তার বড় ভরসা রদ্রিগো হার্নান্দেজ এসিএল ইনজুরির কারণে ছিটকে যাওয়ায়। আগের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের বদৌলতে ব্যালন ডি’অর জিতেছিলেন এই স্প্যানিশ তারকা। অথচ এই মৌসুমে প্রায় পুরোটা সময়ই মাঠের বাইরে রদ্রি। তবে চোট কাটিয়ে স্পেনের জার্সিতে চ্যাম্পিয়নশিপের শেষদিকে এবং ম্যানসিটির হয়ে তার ক্লাব বিশ্বকাপে খেলার আশা রয়েছে। আমেরিকার মাটিতে চলতি বছরের জুন-জুলাইতে বসবে ক্লাব বিশ্বকাপের আসর।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগের সাবেক শিরোপাধারী ম্যানচেস্টার সিটির আজ (বুধবার) রাতে বাঁচা–মরার ম্যাচ। সাত ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে তারা ২৫ নম্বরে আছে। সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলতে ব্রুগার বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো উপায় নেই পেপ গার্দিওলার দলের। তবে নিজেরা জিতলেই তো হচ্ছে না, অন্য ম্যাচের দিকেও খানিক তাকিয়ে থাকতে হবে তাদের। অন্যদিকে, প্রিমিয়ার লিগে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে গার্দিওলার সিটি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির