নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ঘটনায় নাগরিক কমিটির প্র তি বা দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ঘটনায় নাগরিক কমিটির প্র তি বা দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১০:১১:৫১ পূর্বাহ্ন

নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ঘটনায় নাগরিক কমিটির প্র তি বা দ

ছবি : সংগৃহীত


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ বন্ধে উগ্রপন্থি গোষ্ঠীর নেতৃত্বে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

আজ (বুধবার) রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়, গত ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলাকালে, কিছু উগ্রপন্থি গোষ্ঠীর নেতৃত্বে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে খেলা পণ্ড হয়ে যায় এবং লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। এ ধরনের নারীবিদ্বেষী কার্যকলাপ চরম নিন্দনীয় এবং সামগ্রিক শান্তি ও অগ্রগতির পরিপন্থি। জাতীয় নাগরিক কমিটি এ বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এতে বলা হয়, নারীদের ফুটবল খেলার অধিকার এবং সাংস্কৃতিক চর্চাকে বাধাগ্রস্ত করার চেষ্টাকে আমরা বাংলাদেশের চেতনার পরিপন্থি ও অগ্রহণযোগ্য বলে মনে করি। আমরা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।

“নারী ফুটবলাররা যখন আন্তর্জাতিক অঙ্গনে উত্তরোত্তর সাফল্য অর্জন করছে, সাম্প্রতিক সময়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছে, এমন সময়ে এই হামলা নারীদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্তের প্রয়াস বলে আমরা মনে করি। এমন ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণার রসদ জোগাবে। খেলাধুলা, সুস্থ সাংস্কৃতিক চর্চা নাগরিকদের মনোজগতের বিকাশ ও মানবিক গুণাবলীর বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।” 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় নাগরিক কমিটি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিকদের প্রতি এমন অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। নারীদের বিপুল অংশগ্রহণ ও নেতৃত্বে জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে সমাজের সকল ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিতে জাতীয় নাগরিক কমিটি বদ্ধপরিকর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা