চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফেই দেখা হতে পারে রিয়াল-ম্যানসিটির
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৫ AM

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফেই দেখা হতে পারে রিয়াল-ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ০১:২৫:০৬ AM

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফেই দেখা হতে পারে রিয়াল-ম্যানসিটির

প্রতীকী ছবি


বেশ নাটকীয়তার জন্ম দিয়েই শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ পর্বের খেলা। অংশ নেয়া ৩৬ দলের প্রত্যেকেই মাঠে নেমেছিল লিগ পর্বের শেষ ম্যাচডেতে। আর এক রাতেই চ্যাম্পিয়ন্স লিগে দেখা গেল ৬৪ গোল। ১৯৫৫ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এর আগে কখনোই এক দিনে এত বেশি গোলের দেখা পাওয়া যায়নি। রেকর্ড গড়া এই রাতে শেষ ১৬ আর প্লে-অফ নিশ্চিত করেছে সবমিলিয়ে ৭ দল। 

আগেই জানা গিয়েছিল অন্তত ১৭ দল লিগ পর্ব পার করছে। লিভারপুল এবং বার্সেলোনা শীর্ষ দুইয়ে থাকছে তাও নিশ্চিত ছিল আগেই। লিভারপুল অবশ্য গতকাল রাতে হেরে গিয়েছে পিএসভি আইন্দোভেনের কাছে। আর ইতালিয়ান প্রতিপক্ষ আতালান্টার সঙ্গে বার্সা ড্র করেছে ২-২ গোলে। 

এতেই নিশ্চিত হয়েছে ফাইনালের আগে বার্সেলোনা এবং লিভারপুলের দেখা হচ্ছে না। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ শুরুর আগে নাটকীয়তা দেখা যাবে প্লে-অফের লড়াইয়েও। যেখানে এরইমাঝে উত্তাপ ছড়াচ্ছে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদ। শেষ-১৬’র আগেই দেখা হয়ে যেতে পারে এই দুই দলের। 

কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এই প্লে-অফ জটিলতা নিয়ে আছে নানা প্রশ্ন। কে কার মুখোমুখি হচ্ছে তা নিয়ে সংশয় আছে ফুটবলের দুনিয়ায়। বোঝার সুবিধার্থে থাকছে এর পুরো বিশ্লেষণ

নতুন নিয়ম অনুযায়ী, ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো নকআউট প্লে-অফ খেলবে। প্রতিটি দলকে তাদের টেবিল পজিশন অনুযায়ী জোড়া বানানো হবে এবং তারা আলাদা ব্র্যাকেটে থাকবে, যাতে ফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হতে পারে। এই ড্রয়ের পদ্ধতিটা আপাতদৃষ্টিতে খানিক কঠিন মনে হতেই পারে। 

রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ আর ম্যানচেস্টার সিটি থেকেই বোঝানো যাক। প্রথম দিকে দলগুলোকে জোড়া করা হবে তাদের লিগ টেবিলে অবস্থানের ভিত্তিতে। যেমন ৯ম ও ১০ম স্থানে থাকা দুই দল একই জোড়ায় থাকবে। আবার ১১ ও ১২তম স্থানের দল থাকবে আরেকজোড়ায়। লিগ টেবিলের অবস্থান ভিত্তিতে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ থাকবে একই ব্র্যাকেটে। 

প্রতিটি জোড়ার ড্র হবে ১৭ থেকে ২৪তম স্থান দখল নেয়া জোড়ার বিপক্ষে। ৯ম-১০ম ব্র্যাকেটের ড্র হবে ২৩ ও ২৪তম দলের জোড়ার বিপক্ষে। এই হিসেবে ১১ ও ১২তম স্থানের ব্র্যাকেটের বায়ার্ন-রিয়াল জোড়ার ড্র হবে ২১ ও ২২তম দল সেল্টিক এবং ম্যানসিটির বিপক্ষে। নিচের এই টুইট থেকে বাকিটা মিলিয়ে দেখতে পারেন বেশ সহজে

যেহেতু একই ব্র্যাকেটের দল নিজেদের বিপক্ষে খেলবে না, তাই সিটির প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখ। আবার রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হতে পারে ম্যানসিটি বা সেল্টিক। বায়ার্ন মিউনিখের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 

কবে হবে প্লে-অফের ড্র এবং ম্যাচ 

আগামী ৩১ জানুয়ারি সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। প্লে-অফের ম্যাচ হবে দুই ম্যাচডেতে। ফেব্রুয়ারি মাসের ১১ এবং ১২ তারিখে হবে প্লে-অফের প্রথম লেগ আর ১৮ ও ১৯ তারিখে হবে দ্বিতীয় লেগ। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির