হঠাৎ মাঠে ঢুকে মিরাজকে জা প টে ধরলেন এক ভক্ত
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৬ AM

হঠাৎ মাঠে ঢুকে মিরাজকে জা প টে ধরলেন এক ভক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ০৪:৫২:০১ AM

হঠাৎ মাঠে ঢুকে মিরাজকে জা প টে ধরলেন এক ভক্ত

ছবি : সংগৃহীত


বকেয়া পারিশ্রমিক নিয়ে রং-তামাসাসহ মাঠের বাইরের নানা নেতিবাচক আলোচনায় টালমাটাল এবারের বিপিএল। এর মধ্যে মাঠেও ঘটে গেলো অপ্রীতিকর এক ঘটনা। হুট করে মাঠে ঢুকে মেহেদী হাসান মিরাজকে জড়িয়ে ধরলেন এক ভক্ত। ঘটনা বৃহস্পতিবার বিকেল ৪ টা ২৭ মিনিটের। শেরে বাংলায় চলছে রংপুর রাইডার্স আর খুলনা টাইগার্সের ম্যাচ।

রংপুরের ব্যাটিংয়ের সময় ইনিংসের ১১ নম্বর ওভারের শেষ বলে মাঠের পশ্চিম-দক্ষিণ দিক থেকে এক মিরাজ ভক্ত দৌড়ে ঢুকে গেলেন মাঠে। তার লক্ষ্যই ছিল মিরাজকে জড়িয়ে ধরা। তিনি আর দেরি না করে মাঠের পূর্ব দিকে ফিল্ডিং করতে থাকা খুলনা টাইগার্স অধিনায়ককে জাপটে ধরলেন।

ততক্ষণে নিরাপত্তা কর্মীরাও তাকে ধরতে ঢুকে গেছে মাঠের ভেতরে। বিসিবির নিরাপত্তাকর্মীদের পাশাপাশি পুলিশ বাহিনীর ২ জন সদস্য সেই অতি উৎসাহী ভক্তকে ধরে টেনে নিয়ে গেছেন মাঠের বাইরে।

এবারই প্রথমবার নয়। এর আগেও বিপিএলের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন ঘটনা দেখা গেছে। এত নিরাপাত্তা বেষ্টনী ভেদ করে কী করে ভক্তরা অনায়াসে ঢুকে পড়েন, আর বিপিএলে এমন ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে কতটা নেতিবাচক ধারণা তৈরি করবে, সেই কথাটাও ভাবা উচিত আয়োজকদের।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির