ফাইল ছবি
মাঠের লড়াইয়ে বরাবরই আগ্রাসী তানজিম হাসান সাকিব। তার আগ্রাসন থেকে এতটুকুন ছাড় পান না প্রতিপক্ষের ব্যাটাররা। তবে কখনো কখনো এই আগ্রাসন বিপত্তিও ডেকে আনে। চলমান বিপিএলে ৪টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে সিলেট স্ট্রাইকার্সের এই পেসারকে।
গতকাল বিপিএলে নিজেদের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে দলটির বিদেশি ক্রিকেটার ক্লার্কের সঙ্গে আগ্রাসী আচরণ করেন সাকিব। যে কারণে ম্যাচ শেষে শাস্তির মুখে পড়তে হয়েছে সিলেটের এই পেসারকে।
আগ্রাসী আচরণের জন্য গতকাল ম্যাচ রেফারি এহসানুল হক সেজান সাকিবকে দুটি ডিমেরিট পয়েন্ট দেন। সঙ্গে ম্যাচ ফির ১০% কর্তনও করেন। এর আগে চলতি বিপিএলে আরও দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব।
সবমিলিয়ে চারটি ডিমেরিট পয়েন্ট থাকায় পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম দুটি ম্যাচে দেখা যাবে না সাকিবকে। থাকতে হবে ডাগআউটে।
জৈন্তাবার্তা / জারা




