ইমনকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন চিটাগং মালিক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৩ AM

ইমনকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন চিটাগং মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৫ ১২:৫১:২৫ PM

ইমনকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন চিটাগং মালিক

ছবি : ফাইল ফটো


জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমন এই বিপিএলে খেলছেন চিটাগং কিংসের হয়ে। পারিশ্রমিক না দেয়া ইস্যুতে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন দলটির মালিক সামির কাদের চৌধুরী। সেই ঘটনায় তিনি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন বিপিএল গর্ভনিং কাউন্সিললের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। 

তিনি বলেন, ‘আজকে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাকে পরিষ্কারভাবে জানিয়েছি আমরা তার এই বক্তব্য ভালোভাবে নেইনি। আমরা তাদের বলেছি, এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে, তাদের কারও সঙ্গে এই ধরনের ব্যবহার প্রত্যাশা করি না। উনি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন, ওনার এই ব্যবহার ঠিক ছিল না।’

আর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা আজকে ওনার সঙ্গে কথা বলেছি। তাকে সতর্ক করেছি। কোনও খেলোয়াড়ের ব্যাপারে এমন মন্তব্য করার রাইটস তার নেই। খেলোয়াড়কে একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়েছেন, পারফরম্যান্স যেমনই হোক না কেন। এজন্য আমরা সতর্ক করেছি। বিসিবিকেও আমরা বলেছি নিয়ম অনুযায়ী এই ব্যাপারে ব্যবস্থা নিতে।’

এর আগে পারভেজের পেমেন্ট ইস্যুতে সামির বলেছিলেন, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেবো, বকেয়া রাখবো না।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির