ইনাম আহমেদ চৌধুরী মা রা গেছেন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

ইনাম আহমেদ চৌধুরী মা রা গেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ১০:৫১:২৪ পূর্বাহ্ন

ইনাম আহমেদ চৌধুরী মা রা গেছেন

ছবি : সংগৃহীত


প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান, রাজনীতিবিদ ও সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন।গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পরে রাজধানীর বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী রাতে বলেন, তার বাবা সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, তার বোন ও অন্যান্য স্বজনেরা দেশের বাইরে থাকার কারণে ৬ ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে।

ইনাম আহমেদ চৌধুরী ১৯৩৭ সালের ২৯ জুন সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরিজীবন শুরু করা ইনাম আহমদ চৌধুরী স্বাধীন বাংলাদেশে সচিবের দায়িত্বও পালন করেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা হয়েছে তার।

অবসরের পর ১৯৯৯ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যানও করা হয়েছিল তাকে। জিয়াউর রহমানকে নিয়ে তার লেখা বইও রয়েছে।

এই সাবেক আমলা ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। পরে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা