হু ম কি পেয়ে সুমাইয়ার জি ডি, মনোবিদের কাছে সাবিনা-সানজিদারা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৯ AM

হু ম কি পেয়ে সুমাইয়ার জি ডি, মনোবিদের কাছে সাবিনা-সানজিদারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ০৭:৪৫:০৬ AM

হু ম কি পেয়ে সুমাইয়ার জি ডি, মনোবিদের কাছে সাবিনা-সানজিদারা

ছবি : সংগৃহীত


জাপানিজ বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া সাম্প্রতিক সময়ে হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছিলেন। এর প্রেক্ষিতে আজ (বুধবার) বিকেলে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন তিনি। 

সুমাইয়ার হুমকির প্রেক্ষিতে বাফুফে ব্যবস্থা নেবে এই মর্মে গতকাল বিবৃতি দিয়েছিল। যদিও এখনও কোনো আইনি পদক্ষেপ নেয়নি বাফুফে। আজ মতিঝিল থানায় সুমাইয়া নিজে উপস্থিতি থেকে জিডি করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের মিডিয়া বিভাগের এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমীও। ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারি পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবি বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

জাতীয় নারী দলের কোচ পিটার বাটলারের বিপক্ষে অবস্থান নিয়েছেন ১৮ নারী ফুটবলার। এরপর থেকে সামাজিক মাধ্যমে বুলিংয়ের শিকার হচ্ছেন তারা। এতে সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি ফুটবলাররা মানসিক ট্রমায়ও ভুগছেন। এজন্য আজ বাফুফে মেহরিন মোস্তফা নামের একজন মনোবিদকে ফেডারেশনে এনেছিল। সাবিনা, কৃষ্ণা, সুমাইয়া ও সানজিদা এই চার জনের সঙ্গে কথা বলেছেন মনোবিদ। 

মনোবিদ মেহরিন মোস্তফা ৪ ফুটবলারকে সামাজিক মাধ্যম এড়িয়ে চলার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় থাকারও পরামর্শ দিয়েছেন। নারী ফুটবলাররা বাফুফের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। মনোবিদ মূলত ১৮ জন বিদ্রোহী ফুটবলারের সঙ্গে আলোচনা করবেন আগে। এরপর অন্য ফুটবলারদের সঙ্গেও বসতে পারেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির