সরকারকে বুদ্ধিবৃত্তিকের মাধ্যমে প রি স্থি তি কন্ট্রোল করতে হবে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

যুব সম্মেলনে ফয়জুল করীম

সরকারকে বুদ্ধিবৃত্তিকের মাধ্যমে প রি স্থি তি কন্ট্রোল করতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০৪:১৯:৫৪ পূর্বাহ্ন

সরকারকে বুদ্ধিবৃত্তিকের মাধ্যমে প রি স্থি তি কন্ট্রোল করতে হবে

ছবি : সংগৃহীত


ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাংচুরের ঘটনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বুদ্ধিবৃত্তিকের মাধ্যমে পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। কোনো অবস্থাতেই সরকার যদি ভুল কোনো সিদ্ধান্ত নেন, তাহলে ভুলের মধ্যে আমরাও নিমজ্জিত হবো, সরকারও নিমজ্জিত হবে এবং দেশও রসাতলে যাবে। এজন্য আমি মনে করি, সরকারের বুদ্ধি এবং বিবেকের সঙ্গে কাজ করা উচিত। কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করে কাজ করা উচিত হবে না।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

ফয়জুল করীম বলেন, বিগত ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ‘র’ দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এ দেশের সাধারণ মানুষ সব ষড়যন্ত্রের মোকাবেলা করবে। আমরা একটি শান্তির দেশ চাই।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য তিনি বলেন, শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই যদি দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিমজ্জিত হবে। আশা-আকাঙ্ক্ষা সবকিছু ভেসে যাবে। এই দুর্ভাগা জাতি আবারও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। প্রশাসন কন্ট্রোল করতে না পারলে অবস্থা খুবই খারাপ হবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আল-আমিন সোহাগের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন— ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা