চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাদের বি প ক্ষে খেলবে বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ AM

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাদের বি প ক্ষে খেলবে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০৪:২৫:০০ AM

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাদের বি প ক্ষে খেলবে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠতে আর দিন কয়েকের অপেক্ষা। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠছে আসন্ন টুর্নামেন্টটির। আসরের দ্বিতীয় দিন তথা ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

মূল পর্বের অভিযান শুরুর আগে আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন নাজমুল হোসেন শান্তরা। এমনটাই শোনা যাচ্ছে। 

মেগা ইভেন্টকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুরে ক্যাম্প করবে বাংলাদেশ দল। ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সাথে কাজ শুরু করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বেশ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।

বিপিএল ফাইনালে ফরচুন বরিশাল জায়গা করে নিলেও, ফাইনালের একাদশে শান্তর সুযোগ পাবার সম্ভাবনা খুবই কম। এর আগে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, কম্বিনেশনের কারণে শান্তকে একাদশে সুযোগ দিতে পারছেন না তারা। ব্যাট হাতে ছন্দে নেই শান্ত। এজন্য সালাহউদ্দিনের অধীনে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

দুবাই রওনা দেওয়ার আগে জাতীয় দলের সব ক্রিকেটার অনুশীলন করবে না। কারণ বিপিএলের মত দীর্ঘ এক টুর্নামেন্টের পর পেসারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে ঢাকায় এসে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স। আগামী শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে যোগ দেবেন।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির