ভালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে বার্সা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ AM

ভালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে বার্সা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ১২:৫৬:৫৬ PM

ভালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে বার্সা

ছবি সংগৃহীত


ভালেন্সিয়ার মাঠে আলো ছড়ালেন ফেররান তোরেস। প্রথমার্ধেই পূর্ণ করে নিলে হ্যাটট্রিক। গোল পেলেন ফেরমিন লোপেস ও লামিনে ইয়ামালও। বড় জয়ে তারা নিশ্চিত করেছে কোপা দেল রের সেমিফাইনাল।  

গতকাল রাতে মেস্তায়া স্টেডিয়ামে আসরের কোয়ার্টার ফাইনালে ভালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।  

প্রতিপক্ষের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি বার্সা। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে তরেসকে খুঁজে নেন বাল্দে। প্রথম স্পর্শেই বক্স থেকে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড। সপ্তদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ইয়ামালের শট গোলরক্ষকের পাঁ ছুয়ে বেরিয়ে আসে। ফিরতি শটে লক্ষ্যভেদ করেন তোরেস।

ছয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান ফের্মিন। পেদ্রির পাস থেকে ছুটে গিয়ে জাল খুঁজে নেন তিনি। ৩০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। পেদ্রি থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে তাকে খুঁজে নেন রাফিনিয়া। দারুণ শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড।

বিরতির পর আগের মতেই খেলতে থাকে বার্সেলোনা। ফের গোল পায় তারা। ৫৯তম মিনিটে গোলটি করেন লামিনে ইয়ামাল। রাফিনিয়া থেকে পাওয়া বল বক্স থেকে শট নেন তিনি। প্রতিপক্ষের পা ছুঁয়ে সেটি জালে জড়ায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির