বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উ*পদেষ্টার সঙ্গে বি*এনপির বৈঠক সোমবার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উ*পদেষ্টার সঙ্গে বি*এনপির বৈঠক সোমবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০২:১০:১০ পূর্বাহ্ন

বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উ*পদেষ্টার সঙ্গে বি*এনপির বৈঠক সোমবার

প্রতীকী ছবি


দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে আগামীকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবে বিএনপির প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রবিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং-এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন।

এর আগে শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই বৈঠকের সূত্রে জানা যায়, এসব ঘটনায় কাউকে সরাসরি দোষারোপ করবে না বিএনপি। এই ইস্যুতে কোনো কর্মসূচিও দেওয়া হবে না। কিন্তু বিষয়টিকে যে তারা সমর্থন করে না, সেটি বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবে দলটি।

নেতাকর্মীদের কোনো ধরনের বিশৃঙ্খলা-হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জরুরি নির্দেশনা দিয়েছে বিএনপি।

এদিকে রবিবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বসছে বিএনপি। বিকেল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আগারগাঁও নির্বাচন ভবনে যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও থাকবেন এই প্রতিনিধিদলে।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায় আছে সেসব জানতেই আমরা আজ বিকেলে (রবিবার) নির্বাচন কমিশনে যাচ্ছি। নির্বাচনি আইনের সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলব। এ ছাড়া নির্বাচন নিয়ে আমাদেরও কিছু প্রস্তাব রয়েছে, সেগুলোও আমরা কমিশনকে জানাব।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা