শিরোপার দৌড়ে শীর্ষে ব্রাজিল
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩০ AM

শিরোপার দৌড়ে শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০২:২৬:৩৮ AM

শিরোপার দৌড়ে শীর্ষে ব্রাজিল

ছবি সংগৃহীত


টুর্নামেন্টের শুরুতে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হতে হয়েছিল ব্রাজিলকে। কিন্তু সেখান থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়াল দলটা। প্রত্যাবর্তনের গল্পগুলো হয়ত এমনই হওয়া উচিত। কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল এখন শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। লিগ পর্বের সবার ওপরে আছে নেইমারদের উত্তরসূরীরা। 

প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে ৩-১ গোলে। গুস্তাভো পেদ্রো, রায়ান এবং অ্যালিসন সান্টানার গোলে দাপুটে জয় পেয়েছে তারা। যে জয় তাদেরকে এনে দিয়েছে অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট। 

ম্যাচের শুরু থেকেই সমানতালে খেলেছে দুই দল। বল পজেশন বা আক্রমণের দিক থেকে দুই দলই ছিল সমানে সমান। প্যারাগুয়ে অবশ্য নিজেদের সুযোগ কাজে লাগাতে পারেনি সেভাবে। তবে ব্রাজিল সেদিক থেকে ছিল পুরোপুরি নিখুঁত। ১৭ মিনিটে দূরহ কোণ থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন পেদ্রো। দুই মিনিট পরেই দারুণ এক কাউন্টার অ্যাটাকে ওয়ান টু ওয়ান খেলে বল জালে জড়ান রায়ান। 

প্রথমার্ধেই এক গোল শোধ করে প্যারাগুয়ে। কর্নার থেকে করা হেডে ব্রাজিলের জালে এক গোল দেন আনহেল ভিলাসান্তি। দ্বিতীয়ার্ধে অবশ্য খুব একটা গোল হয়নি। ৭৮ মিনিটে সান্টানা গোল করে নিশ্চিত করেন জয়। 

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরে নেই ফাইনাল বা সেমিফাইনাল। এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচই তাই এখানে সমান গুরুত্বপূর্ণ। জয় চাই সব ম্যাচেই। ব্রাজিল নিজেদের প্রথম ৩ ম্যাচেই পেয়েছে জয়। আর্জেন্টিনাও জয় পেয়েছে ৩ ম্যাচে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকছে ব্রাজিলই। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির