৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা আমাদের ধোঁ কা দিয়েছে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

পটুয়াখালীতে চরমোনাই পীর

৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা আমাদের ধোঁ কা দিয়েছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন

৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা আমাদের ধোঁ কা দিয়েছে

ছবি : সংগৃহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলনকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। ইসলামী আন্দোলনকে ছোট করে দেখলে চলবে না। যখনই ইসলামের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তখন ইসলামী আন্দোলন রাজপথে আওয়াজ তুললে অপরাধীদের কলিজা কেঁপে ওঠে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা বারবার আমাদের ধোঁকা দিয়েছে। ক্ষমতায় যেতে আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতায় বসে ইসলামী দলগুলোর কথা ভুলে গেছে। আমরা চাই, ইসলামকে আর কেউ যেন ধ্বংস করতে না পারে। ইসলামী আন্দোলন কখনোই কারও হাতের খেলনা হয়নি, ভবিষ্যতেও হবে না।

তিনি আরও বলেন, দেশে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা, নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, সাবেক উপজেলা সভাপতি আমির হোসেন মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবদুল হান্নান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি এম এ ইউসুফ আলী, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন আরিয়ান প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা