ডাক্তাররা বললে দেশে ফিরবেন খা*লেদা জি*য়া
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ AM

ডাক্তাররা বললে দেশে ফিরবেন খা*লেদা জি*য়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০১:৩৫:৫২ AM

ডাক্তাররা বললে দেশে ফিরবেন খা*লেদা জি*য়া

ছবি সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন। ডাক্তাররা পরামর্শ দিলে খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসায় ডাক্তারদের তত্বাবধানে আছেন। তিনি প্রফেসর পেট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে ডা. জাহিদ বলেন, মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তারা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। উনার শারিরীক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা উনার সুস্থতার জন্য দোয়া করবেন।

ডা. জাহিদ আরও বলেন, বাসায় উনার পূত্রবধু ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান ও তিন নাতনী ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন। ফলে মানুষিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে বেটার আছেন। সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, এখানকার চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থান মধ্যে আছেন তখনি তিনি দেশে ফিরবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ