আ.লীগ নি ষি দ্ধে র দাবিতে ঢাবিতে আমরণ অনশনে দুই শিক্ষার্থী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

আ.লীগ নি ষি দ্ধে র দাবিতে ঢাবিতে আমরণ অনশনে দুই শিক্ষার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ০৪:০১:২৬ পূর্বাহ্ন

আ.লীগ নি ষি দ্ধে র দাবিতে ঢাবিতে আমরণ অনশনে দুই শিক্ষার্থী

ফাইল ছবি


গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন করছেন ঢাবির দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অনশন শুরু করেন।

অনশনে বসা দুই শিক্ষার্থীর একজন ঢাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ও ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. ওমর ফারুক। অপরজন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী মো. আবু সাঈদ।

অনশনরত ওমর ফারুক জানান, গণহত্যার দায়ে অভিযুক্ত এই দলটা ৭ মাসেও নিষিদ্ধ হয়নি। নিষিদ্ধ করতে জটিলতা থাকলে তাদের বিচার করা হোক। বিচারটাও তো হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে? কারো সনদ বা ভর্তি কি বাতিল হয়েছে? আমরা বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।

অনশনরত আবু সাইদ বলেন, সিরিয়ার বাথ পার্টিকে নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সমস্যা কোথায়? যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, আমরা অনশন চালিয়ে যাব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা