গণ ত ন্ত্র কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: ফখরুল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

গণ ত ন্ত্র কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ১০:১৬:০৩ পূর্বাহ্ন

গণ ত ন্ত্র কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: ফখরুল

ছবি: নিজস্ব


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা একটা ‘ছাত্র-জনতার’ উত্তাল ঐক্য সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলা নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি।

তিনি আরও বলেন, এটা শুধু রাজনীতির জন্য নয়। সেটা আমরা সর্বক্ষেত্রে- যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, আমাদের জীবন, সামাজিক জীবন এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রসহ সব ক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই।

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশের তরুণ-যুবকরা ক্রিকেট ভক্ত হয়েছে ইদানিং। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল জনগণের প্রিয় খেলা। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক একসময় ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন। আজ তিনি খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে গণতন্ত্রের প্রতিষ্ঠায় কাজ করছেন।

এর আগে বেলুন ও সাদা কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর বিভাগের সব জেলা থেকে আটটি দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।

সৈয়দ মমিনুল হক বাবুর সভাপতিতে আরও বক্তব্য দেন- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা