হা সি না এখন জাতি*সংঘ ঘোষিত খু নি: সালাহউদ্দিন আহমদ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

হা সি না এখন জাতি*সংঘ ঘোষিত খু নি: সালাহউদ্দিন আহমদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১১:৫৬:৪২ পূর্বাহ্ন

হা সি না এখন জাতি*সংঘ ঘোষিত খু নি: সালাহউদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, হাসিনা এখন জাতিসংঘ ঘোষিত খুনি। বিশ্বসভা তাকে উপাধি দিয়ে দিয়েছে। তাকে এখন বিচারের মুখোমুখি করা হবে। যারা বিগত সময়ে গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবার মামলা করেছে। মামলায় তার উপযুক্ত বিচার হবে। তার মন্ত্রী উপদেষ্টারা গণহত্যা পরিচালনার নির্দেশ দিয়েছে। আওয়ামী লীগ ও তাদের কর্মীরা এ দায় এড়াতে পারে না।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে। এ দাবি বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল করেছে। আমরা ও এর সঙ্গে একমত। শেখ হাসিনার বিচার দাবি করে তিনি বলেন, স্বাধীনতাপরবর্তী সময়ে শেখ হাসিনা কয়েকবার পালিয়েছেন। হাজার মাইল দূরে বসে আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস, বাকশালের ইতিহাস, পালানোর ইতিহাস। জনগণের দাবি, আওয়ামী লীগের বিচার করতে হবে। রাজনীতি করতে পারবে কি না, নির্বাচন করতে পারবে কি না, সেটি সময় বলে দেবে। আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। দ্রুত সংস্কার শেষ করুন। আমরা হিসাব করে দেখেছি সংস্কার শেষ করতে মে-জুনের বেশি সময় লাগে না। ইতোমধ্যে কোন কোন দল দাবি করছে, স্থানীয় সরকার ভোট আগে করতে হবে- তাদের উদ্দেশে বলব, ইউনিয়ন ভোট করতে এক বছরের বেশি লাগবে। এতে অনেক বিলম্ব হবে। আপনাদের মতলব কী? স্থানীয় সরকারের ভোট করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় আর জাতীয় ভোট করবে অন্তর্বর্তী সরকার এটি সাংবিধানিক ম্যান্ডেট। সে মোতাবেক আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতি ও যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম-সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক রেহানা আক্তার রানু, সদস্য জালাল উদ্দীন মজুমদার,আবদুল লতিফ জনি, আবু তালেব, অ্যাড. মেজবাহ উদ্দিন খাঁন, অ্যাড. শাহানা আক্তার শানু, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা