ভা র তে র মুখোমুখি আজ বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২১ AM

ভা র তে র মুখোমুখি আজ বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১০:০৯:২৩ AM

ভা র তে র মুখোমুখি আজ বাংলাদেশ

ছবি : সংগৃহীত


চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দল হিসেবে ভালো খেলাই লক্ষ্য, প্রি ম্যাচ কনফারেন্সে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপরদিকে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী দল গঠনের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ এ’র খেলায় মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন বুধবার দলসমেত আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তরা, রিয়াদ বাদে বাদবাকি সবাইই অংশ নিয়েছেন স্কিল প্র‍্যাকটিসে। প্রস্তুত যে হতেই হবে, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই তো উত্তেজনা, যা ছড়ায় মাঠ থেকে মাঠের বাইরে।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ভারত-বাংলাদেশ ম্যাচে সব সময়ই এক্সাইটমেন্ট থাকে। তবে খেলোয়াড়েরা এটা নিয়ে খুব বেশি চিন্তা করছে না। খেলার মধ্যেই আছে সবার মনোযোগ।

অন্যদিকে ভারত আবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে। বাংলাদেশের শক্তিমত্তার জায়গা যেখানে পেসাররা তখন ভারতের স্কোয়াডে পাঁচজন স্পিনার। যদিও ইনজুরির জন্য দলে নেই যাসপ্রীত বুমরাহ।

সাংবাদিকদের করা প্রশ্নে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ৫ স্পিনার কোথায়? দলে স্পিনার দুজন, বাকিরা অলরাউন্ডার। অন্য দলগুলো বেশি পেসার নিয়েছে, আমরা স্পিনার নিয়েছি। আমরা আমাদের শক্তির দিকে নজর দিয়েছি।

উল্লেখ্য, ২০০৭ বিশ্বকাপ ছাড়া কখনোই আইসিসি ইভেন্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত একবারের দেখায় ভারতের বিপক্ষে হেরেছে টাইগাররা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির