আজ ভা*রতের মুখোমুখি বাংলাদেশ, কেমন হবে একাদশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

আজ ভা*রতের মুখোমুখি বাংলাদেশ, কেমন হবে একাদশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০১:৫৩:৫০ পূর্বাহ্ন

আজ ভা*রতের মুখোমুখি বাংলাদেশ, কেমন হবে একাদশ


ভারতের বিপক্ষে কঠিন লড়াই দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আজ দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর তিনটায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ-ভারতের একাদশ? ক্রিকইনফোর এক প্রতিবেদনে পাওয়া গেছে তার আভাস।

জানা গেছে, দুবাইয়ের স্পিনবান্ধব উইকেটে তিন স্পিনার খেলাতে পারে ভারত। তারা হলেন-রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল আর কুলদ্বীপ যাদব। জাসপ্রিত বুমরাহ টুর্নামেন্টের আগেই ছিটকে গেছেন। ভারতের পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি আর আর্শদিপ সিং। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও থাকবেন একাদশে।

অন্যদিকে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেয়নি অভিজ্ঞ সাকিব আল হাসান আর লিটন দাসকে। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ আছেন।

বিপিএলে সর্বোচ্চ রান করা তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করবেন সদ্যই চোট কাটিয়ে ফেরা সৌম্য সরকার। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে তাওহিদ হৃদয়। এরপর মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ। অলরাউন্ডার কোটায় সাত নম্বরে মেহেদী হাসান মিরাজ, লেগস্পিনার রিশাদ হোসেন আটে।

ভারতের বিপক্ষে টাইগার একাদশে থাকার কথা তিন পেসারের। তারা হলেন-তাসকিন আহমেদ, নাহিদ রানা আর মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন