একুশে ফেব্রুয়ারি অধিকার ও সাংস্কৃতিক সং গ্রা মে র প্রথম সোপান :রিজভী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

একুশে ফেব্রুয়ারি অধিকার ও সাংস্কৃতিক সং গ্রা মে র প্রথম সোপান :রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৫ ১২:০০:০৫ অপরাহ্ন

একুশে ফেব্রুয়ারি অধিকার ও সাংস্কৃতিক সং গ্রা মে র প্রথম সোপান :রিজভী

ছবি : সংগৃহীত


শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘একুশে ফেব্রুয়ারির চেতনা কখনো ম্লান হবে না, এটি আমাদের প্রেরণার উৎস।’’ রিজভী আরও বলেন, ‘‘যদি আবার কোনো ফ্যাসিজম বা ডিকটেটরের উত্থান ঘটে, একুশে ফেব্রুয়ারি আমাদেরকে রাজপথে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করবে।’’

তিনি বলেন, ‘‘একুশে ফেব্রুয়ারি ছিলো অধিকার ও সাংস্কৃতিক সংগ্রামের প্রথম সোপান। এই চেতনা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে এবং প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাহস দিয়েছে।’’

রিজভী আরও বলেন, ‘‘১৭ বছর আগে আমরা শহীদ মিনারে আসতে ভয় পেতাম, কারণ সেই সময় স্বৈরাচারের কবলে ছিলাম। কিন্তু একুশের চেতনায় আমরা লড়াই করে সেই ভয়ংকর সরকারকে ক্ষমতাচ্যুত করেছি।’’

এর আগে, ভোর সাড়ে ছয়টায় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে বিশাল প্রভাত ফেরি বের করেন রিজভী। তারা ভাষা শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করে শহীদ মিনারে পৌঁছান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা