চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশের সেমিতে যাওয়ার সম্ভাবনা কতটুকু?
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৮ AM

চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশের সেমিতে যাওয়ার সম্ভাবনা কতটুকু?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৩:১৬:২২ AM

চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশের সেমিতে যাওয়ার সম্ভাবনা কতটুকু?

ছবি সংগৃহীত


হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটের হারে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এখনো সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতেই পারেন বাংলাদেশি ভক্ত-সমর্থকরা।

‘এ’ গ্রুপের চার দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে ভারত ও নিউজিল্যান্ড জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান হেরেছে। সমান ২ পয়েন্ট করে থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড, তারপরই অবস্থান ভারতের। আর বাংলাদেশ আছে তিনে। কারণ বাংলাদেশের চেয়েও বাজেভাবে হেরেছিল পাকিস্তান।

এখান থেকে বাংলাদেশকে সেমিতে যেতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে। তবে এক ম্যাচ জিতলেও সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। একই সঙ্গে রানরেটের কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে চার। আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরো একটি করে ম্যাচ জেতে তাহলে তাদেরও হবে চার পয়েন্ট করে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রানরেট।

আর বাংলাদেশ যদি এক ম্যাচ জেতে এবং সেটা হয় পাকিস্তানের বিপক্ষে, তাহলে পয়েন্ট হবে দুই। সে ক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে সসমীকরণ আরো জটিল হবে বাংলাদেশের জন্য। 

বাংলাদেশ গ্রুপ পর্বে আরও দুই ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ২৭ ফেব্রুয়ারি। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এই দুটি ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির