সেমিতে যেতে যা করতে হবে বাংলাদেশকে
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৪ AM

সেমিতে যেতে যা করতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ১২:৫১:৩৫ PM

সেমিতে যেতে যা করতে হবে বাংলাদেশকে

ছবি সংগৃহীত


পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। তবে হিসেব খুব জটিল নয়- পরবর্তী দুই ম্যাচে জয় পেলেই শেষ চারে জায়গা করে নিতে পারবে মুশফিক-শান্তরা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাঠে নামছে বাংলাদেশ, যেখানে জয় ছাড়া বিকল্প নেই।

গ্রুপপর্বে এখন পর্যন্ত কোন পয়েন্ট না পাওয়া বাংলাদেশের সামনে সমীকরণ একেবারে স্পষ্ট-নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালের পথে এগিয়ে যাবে দল। তবে চ্যালেঞ্জটা সহজ নয়, কারণ প্রতিপক্ষ ফর্মের তুঙ্গে থাকা কিউইরা। 

আজকের ম্যাচে হেরে গেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের, একই অবস্থা হবে পাকিস্তানেরও। সে ক্ষেত্রে ২৭ ফেব্রুয়ারির ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতায় পরিণত হবে। অন্যদিকে, নিউজিল্যান্ড জয় পেলে তাদের পয়েন্ট হবে ৪, যা তাদের ও ভারতকে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করাবে।

এদিকে আজকের ম্যাচে টাইগাররা জয় পেলে কেবল বাংলাদেশেরই নয়, পাকিস্তানেরও সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা বেঁচে থাকবে। কারণ তখন ভারতের কিউইদের বিপক্ষে জয়ের পাশাপাশি বাংলাদেশকে হারানোর প্রয়োজন পড়বে বাবর-রিজওয়ানদের। তবে এমন পরিস্থিতিতে রান রেটও বড় ভূমিকা রাখবে। 

যদি বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হেরে যায়, তবে তাকিয়ে থাকতে হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। সে ম্যাচে ভারত জিতলে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট সমান হবে, যেখানে শেষ চারের টিকিট নির্ধারিত হবে নেট রান রেটে।

যে কোনো সমীকরণ টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের প্রথম কাজ আজ নিউজিল্যান্ডকে হারানো। তাসমান সাগরের পাড়ের দলটি দারুণ ছন্দে থাকলেও জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের জন্য। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচটিই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য এক অগ্নিপরীক্ষা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির