আফগানদের কাছে হেরেই বিদায় ইংল্যান্ডের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

আফগানদের কাছে হেরেই বিদায় ইংল্যান্ডের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ১১:২৬:৪৪ পূর্বাহ্ন

আফগানদের কাছে হেরেই বিদায়  ইংল্যান্ডের

ছবি : সংগৃহীত


চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আফগানিস্তানকে বয়কটের দাবি তুলেছিলেন ইংল্যান্ডের একদল রাজনীতিবিদ। আর সেই আফগানদের কাছে হেরেই ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল ইংল্যান্ড।

বুধবার লাহোরে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে বিদায় করে দিয়েছেন রশিদ খান, ইব্রাহিম জারদানরা। আর সেই জয়টাকে যারা অঘটন মনে করছেন, তাদের বছরদেড়েক আগে ফিরে যেতে হবে। কারণ ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপেও ইংরেজদের হারিয়ে দিয়েছিল আফগানরা।

আর সেই আফগানদেরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বয়কটের দাবি তুলেছিলেন ইংল্যান্ডের একগুচ্ছ রাজনৈতিক নেতা-নেত্রী। গত জানুয়ারিতে প্রায় ২০০ জন সাংসদের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে। তাতে দাবি করা হয়েছিল যে তালিবান শাসনে মহিলাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। সেই পরিস্থিতিতে ইংল্যান্ড ক্রিকেট দল যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিরুদ্ধে না খেলে, সেই দাবি জানানো হয়েছিল।

যদিও ইংল্যান্ড বোর্ড রাজনীতিবিদদের সেই দাবি মেনে নেয়নি। চলতি মাসের শুরুর দিকে বিষয়টি নিয়ে ইংল্যান্ড বোর্ডের বৈঠকে আলোচনা হয়েছিল। আর তারপর স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে আফগানদের বিরুদ্ধে খেলবেন জোস বাটলাররা। বাটলার নিজেও বলেছিলেন, ‘আমার মনে হয় না যে বয়কটের পথে হাঁটা উচিত।'

বাটলাররা বয়কটের পথে হাঁটেননি। খেলে হেরেছেন। তবে যারা বয়কটের দাবি তুলে সুবিধা করতে পারেরনি, তাদের কাঁটা ঘায়ে নুনের ছিটাই দিয়েছে আফগানরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন