অস্ট্রেলিয়া না ভা*রত, কে যাবে ফাইনালে?
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৭ AM

অস্ট্রেলিয়া না ভা*রত, কে যাবে ফাইনালে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ০২:৩৫:৫৭ AM

অস্ট্রেলিয়া না ভা*রত, কে যাবে ফাইনালে?

ছবি সংগৃহীত


ভারত-পাকিস্তান মহারণ তো আছেই, তবে কোনো অংশে কম না ভারত-অস্ট্রেলিয়া যুদ্ধ। যেকোনো টুর্নামেন্টে এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। কে জিতবে সেদিকেই নজর সবার। আরও একবার ভক্তদের নজর কাড়তে যাচ্ছে এই দুদল। 

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের লড়াইয়ে দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়াকে। টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত। অন্যদিকে, ১৬ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন অস্ট্রেলিয়ার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে গড়াবে দুই প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ।

‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবারের আসরের সেমিফাইনালে ওঠে ভারত। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতেই জয় পায় রোহিত শর্মার দল। বাংলাদেশ ও পাকিস্তানকে ৬ উইকেটে এবং শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারায় তারা। 

২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। আবারও ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে নক-আউট পর্বে ভারতের সামনে অস্ট্রেলিয়া। 

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫১ম্যাচে  মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে অস্ট্রেলিয়ার জয় ৮৪ ম্যাচ। ভারত জিতেছে ৫৭বার। ১০ ম্যাচ পরিত্যক্ত হয়। এ ছাড়া দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। ২০০৯ সালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু’দল।

ভারত স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, কুপার কোনোলি ও অ্যাডাম জাম্পা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির