রিয়ালে ‘সুখেই’ আছেন ভিনি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

রিয়ালে ‘সুখেই’ আছেন ভিনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ০৪:৪২:৩১ পূর্বাহ্ন

রিয়ালে ‘সুখেই’ আছেন ভিনি

ছবি : সংগৃহীত


সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না ভিনিসিয়ুস জুনিয়র। এমনকি রিয়াল ছেড়ে পাড়ি জমাবেন সৌদি আরবে। যদিও ইতোমধ্যেই তা স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন ভিনি। তারপরও এটা নিয়ে আবার প্রশ্ন করা হয়েছিল এই ব্রাজিলিয়ানকে। তাতে কিছুটা বিরক্তই হলেন তিনি।

রিয়ালে ভিনির চুক্তি আছে ২০২৭ পর্যন্ত। তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। সেটা দিয়েই তাকে দলে নিতে আগ্রহী সৌদি আরব, গতবছর এমন খবর প্রকাশ করেছিল একধিক সংবাদ মাধ্যম। যদিও তাতে রাজি হননি ভিনি।

তবে সম্প্রতি নেইমার আল হিলাল ছাড়ার পর আবারো জোড়ালো হয় ভিনির রিয়াল ছাড়ার গুঞ্জন। নেইমারের বিকল্প হিসেবে তাকে পেতে চায় আল হিলাল, এমন খবর শোনা যায়। তবে সেসব খবর আবারো উড়িয়ে দিলেন ভিনি। বলেছেন, রিয়ালেই থাকতে পছন্দ করছেন তিনি।

রিয়ালে থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভিনি বলেন, 'আমি খুবই শান্ত আছি। আমার চুক্তি ২০২৭ পর্যন্ত এবং আশা করি, যত দ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে পারব। আমি এখানে খুবই খুশি। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলছি, সেরা কোচ, সেরা প্রেসিডেন্ট… সবাই আমাকে এখানে অনেক ভালোবাসে। এখানকার চেয়ে ভালো আরও কোথায় থাকতে পারতাম না।'

'আশা করি, এখানে আরও গোল করতে পারব, এই জার্সি গায়ে আরও অনেক ম্যাচ খেলতে পারব। ছেলেবেলা থেকেই আমার স্বপ্ন ছিল এখানে খেলার। এখন আমি এখানে। আরও অনেক কিছু জিততে পারি এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পারি। এত এত কিংবদন্তি এখানে খেলেছেন, কাজটা সহজ নয়।'-যোগ করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন