বার্সেলোনায় নেইমারকে ফিরতে হলে দিতে হবে কঠিন পরীক্ষা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৯ AM

বার্সেলোনায় নেইমারকে ফিরতে হলে দিতে হবে কঠিন পরীক্ষা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ০৫:১৬:৫০ AM

বার্সেলোনায় নেইমারকে ফিরতে হলে দিতে হবে কঠিন পরীক্ষা

ছবি : সংগৃহীত


নেইমারের বার্সেলোনা অধ্যায় ছিল স্বপ্নময়। ২০১৫ সালে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ‘এমএসএন’ জুটি গড়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। তবে ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর আর চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তার।

তবে আবারও বার্সেলোনায় ফেরার স্বপ্ন দেখছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু তার জন্য একটি কঠিন শর্ত দিয়েছে কাতালান ক্লাবটি। সেটি হলো নেইমারকে বার্সেলানায় ফিরতে হলে সান্তোসের হয়ে কম পক্ষে ১৫টি গোল করতে হবে।

স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ত’ এর প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। আর এই শর্ত পূরণ করতে না পারলে বার্সেলোনা তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কোনো আলোচনা করবে না।

সম্প্রতি আল-হিলাল ছেড়ে জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তবে ইউরোপে ফেরার ইচ্ছা তার এখনও অটুট। বার্সেলোনার হয়ে পুনরায় মাঠে নামতে হলে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে প্রমাণ করতে হবে যে তিনি আবারও ফিট এবং ফর্মে আছেন।

বর্তমানে সান্তোসের সঙ্গে তার চুক্তি জুন পর্যন্ত রয়েছে, অর্থাৎ হাতে মাত্র কয়েক মাস সময়। নেইমারের সামনে এখন বড় পরীক্ষা সান্তোসের জার্সিতে পারফর্ম করার। মাসের শেষে ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে তাকে আরও একবার নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। বার্সেলোনায় ফেরার স্বপ্ন কি বাস্তব হবে? নাকি ১৫ গোলের শর্তটাই হয়ে দাঁড়াবে তার জন্য সবচেয়ে বড় বাধা? সময়ই বলে দেবে সেই উত্তর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির