চোখের পাতা খুলেছে মাগুরায় ধ র্ষ ণে র শি*কার সেই শিশুটি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

চোখের পাতা খুলেছে মাগুরায় ধ র্ষ ণে র শি*কার সেই শিশুটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ০৩:৫৩:৫২ পূর্বাহ্ন

চোখের পাতা খুলেছে মাগুরায় ধ র্ষ ণে র শি*কার সেই শিশুটি

ছবি : সংগৃহীত


সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

রোববার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শিশুটির সামান্য উন্নতি হয়েছে। সে প্রথম বারের মতো চোখের পাতা নেড়েছে। চিকিৎসকরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক মেয়ে শিশু। এ ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন