রোজা রেখেই খেলছেন লামিনে ইয়ামাল
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৯ AM

রোজা রেখেই খেলছেন লামিনে ইয়ামাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ০৩:৩৬:৩০ AM

রোজা রেখেই খেলছেন লামিনে ইয়ামাল

ছবি : সংগৃহীত


রমজান মাস মুসলিমদের জন্য আত্মশুদ্ধির মাস। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য মাস জুড়ে সিয়াম পালন করে মুসলিম বিশ্ব। যেখানে ব্যতিক্রম নন মুসলিম ক্রীড়াবিদরা। রোজা রেখে খেলতে নামেন তারা। যদিও রোজা রেখে ফুটবলার খেলা মোটেও সহজ কথা নয়। তবে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য রেখে রোজা রেখেও ফুটবল খেলেন মুসলিম খেলোয়াড়রা। এই তালিকায় আছে বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল।

বাবা মরক্কোর, মা গিনির। লামিনে ইয়ামালের জন্ম স্পেনে। মুসলিম পরিবারের সন্তান লামিনে ইয়ামাল বার্সেলোনার গুরুত্বপূর্ণ ফুটবলার। পবিত্র রমজান মাসে বাকী মুসলিমদের মতো তিনিও রোজা পালন করছেন। সেই অবস্থাতেই খেলছেন লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। 

এরই মাঝে গুঞ্জন উঠে, ক্লাবের পক্ষ থেকে ইয়ামালের রোজা পালন করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে তাকে দ্রুত উঠিয়ে নেওয়ার পেছনেও রোজা পালনকেই বড় করে দেখেছিলেন অনেকেই। তবে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ট্যাকটিকাল কারণেই সেদিন ইয়ামালকে উঠিয়ে নেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

গণমাধ্যমের সূত্রে জানা যায়, রোজা পালনের ক্ষেত্রে ইয়ামালকে কোনো প্রকার বিধি-নিষেধের মধ্যে পড়তে হচ্ছে না। বরং ক্লাবের মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে এই স্প্যানিশ সেনসেশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে ইয়ামালের সাহরি এবং ইফতারের মেন্যু ঠিক করে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

চলতি মাসে ইয়ামাল বার্সেলোনার নিজস্ব আবাসন প্রকল্প লা মাসিয়া ত্যাগ করে তার দাদি ফাতিমা এবং চাচা আব্দুলের বাড়িতে অবস্থান করছেন। সেখানেই রমজানে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে ইয়ামালের জন্য। ক্লাবের পক্ষ থেকে ম্যাচের দিন ইফতারের প্রতি রাখা হচ্ছে নজর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির