মাদরাসা ছাত্রীর স র্ব না শে র চেষ্টা, বখাটের বাড়িঘর ভা ঙ চু র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

মাদরাসা ছাত্রীর স র্ব না শে র চেষ্টা, বখাটের বাড়িঘর ভা ঙ চু র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০৪:২৭:৪১ পূর্বাহ্ন

মাদরাসা ছাত্রীর স র্ব না শে র চেষ্টা, বখাটের বাড়িঘর ভা ঙ চু র

প্রতীকী ছবি


এবার সুনামগঞ্জের  ছাতকে ১০ বছরের  এক মাদ্রাসা  ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে বখাটে যুবকের বাড়িতে ভাঙচুর ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৮ টার দিকে  উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের এক মাদ্রাসা ছাত্রী (১০) গ্রামের মসজিদ সংলগ্ন মাদ্রাসার কোরআন শিক্ষা কেন্দ্রে  যাওয়ার পথে একই গ্রামের মৃত ছমরু মিয়ার বখাটে ছেলে সাবুল মিয়া (২৫) ওই শিশু কন্যাকে মাদ্রাসার দুতলায় নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে । এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় বখাটে। 

দিনব্যাপী ঘটনা গোপন রেখে সমঝোতার চেষ্টা করে গ্রামের একটি মহল। এক পর্যায়ে সমঝোতায় ব্যর্থ হলে বিষয়টি জানাজানি হয়ে যায়৷  

এ ঘটনার খবর পেয়ে রাতে বখাটে সাবুল মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে এলাকাবাসী৷ এসময় তারা বখাটে যুবকের গ্রেফতারের দাবি করেন খবর পেয়ে পুলিশ পরিস্থিতিনিয়ন্ত্রণে আনে।

এদিকে এদিকে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা