চ্যাম্পিয়নদের উড়িয়ে বেঙ্গালুরুরের শুরু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

আইপিএল

চ্যাম্পিয়নদের উড়িয়ে বেঙ্গালুরুরের শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ০১:০০:১১ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নদের উড়িয়ে বেঙ্গালুরুরের শুরু

ছবি : সংগৃহীত


আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পাত্তাই পেলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। স্বাগতিকদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন বিরাট কোহলিরা।

লক্ষ্য ছিল ১৭৫ রানের। বিরাট কোহলি আর ফিল সল্টের ৫১ বলে ৯৫ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় বেঙ্গালুরু। ২৫ বলে ফিফটি করেন সল্ট। বেঙ্গালুরু ওপেনার ৩১ বলে ৯ চার আর ২ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন। ১৬ বলে ৩৪ করেন রজত পাতিদার।

কোহলি হাফসেঞ্চুরি পূরণ করেন ৩০ বলে। দল জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ৩৬ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসটিতে ছিল ৪ বাউন্ডারি আর ৩ ছক্কার মার। ২২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে বেঙ্গালুরু। এর আগে আজিঙ্কা রাহানে আর সুনিল নারিনের ব্যাটে চড়ে ৮ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল কলকাতা।

ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। এক বাউন্ডারি হাঁকিয়েই জশ হ্যাজেলউডের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন কুইন্টন ডি কক (৪)। তবে এরপর মারমুখী হয়ে উঠেন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৬০ রান তোলে স্বাগতিকরা। রাহানে হাফসেঞ্চুরি করেন ২৫ বলে।

দ্বিতীয় উইকেটে রাহানে আর নারিন মিলে গড়েন ৫৫ বলে ১০৩ রানের বড় জুটি। নারিন ২৬ বলে ৪৪ (৫ চার আর ৩ ছক্কায়) করে ফিরলে ভাঙে এই জুটি। পরের ওভারেই আউট হয়ে যান রাহানেও। ৩১ বলে ৫৬ রানের ইনিংসে কলকাতা অধিনায়ক হাঁকান ৬ বাউন্ডারি আর ৪ ছক্কা।

২ রানে ২ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নিতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। ৭ বলে ৬ রান করেই ক্রুনাল পান্ডিয়ার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। পান্ডিয়া বোল্ড করেন রিঙ্কু সিংকেও (১০ বলে ১২)।

মারকুটে আন্দ্রে রাসেল হন ব্যাট হাতে ব্যর্থ। ৩ বলে ৪ করে সুয়েশ শর্মার বলে বোল্ড ক্যারিবীয় অলরাউন্ডার। শেষদিকে ২২ বলে ৩০ রানের ইনিংস খেলেন আঙ্গকৃষ রঘুবানসি। বেঙ্গালুরুর ক্রুনাল পান্ডিয়া ২৯ রানে শিকার করেন তিনটি উইকেট।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন