জগন্নাথপুরে অপ্রচা*রের বি রু দ্ধে গ্রামবাসীর মা ন ব বন্ধ ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে অপ্রচা*রের বি রু দ্ধে গ্রামবাসীর মা ন ব বন্ধ ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ০৭:৪৪:২৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অপ্রচা*রের বি রু দ্ধে গ্রামবাসীর মা ন ব বন্ধ ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আক্তার হোসেন, জুনাব আলী, আঙ্গুর মিয়া, মিলিক মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ)  দুপুরে খাশিলা গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাশিলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজকর্মী হেলাল মিয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন, হামিদ আলী, পৌরস মিয়া, আনোয়ার আলী, ফয়জুল মিয়া, ফিরোজ আলী, আম্বর মিয়া, মিন্টু দাশ, ধন মিয়া, ইজ্জাদ মিয়া প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, খাশিলা গ্রামে দুপক্ষেরর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। তাদের মধ্যে আদালতে মামলা মোকাদ্দমাও চলমান রয়েছে।এরই জেরে আক্তার হোসেন, জুনাব আলী, আঙ্গুর মিয়া ও মিলিক মিয়ার বিরুদ্ধে একটি খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ এনে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। 

বক্তারা এ মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তে আইনি সহযোগি চান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা