আর্জেন্টিনাকে ‘হু*মকি’ দিয়ে রাখলেন রাফিনিয়া
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩১ PM

আর্জেন্টিনাকে ‘হু*মকি’ দিয়ে রাখলেন রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০২:১৭:৫৬ AM

আর্জেন্টিনাকে ‘হু*মকি’ দিয়ে রাখলেন রাফিনিয়া

ছবি সংগৃহীত


ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে শোনা যাচ্ছে আলাপ-আলোচনা। দুই দলের ফুটবলার থেকে শুরু করে ভক্ত-সমর্থক—কারও যেন তর সইছে না। খেলা মাঠে গড়ানোর আগেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলের রাফিনিয়া।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ‘রোমারিও টিভি’তে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া আগেই পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেছেন। রাফিনিয়ার কথাবার্তায় মিলেছে যুদ্ধের ইঙ্গিত। রোমারিও জিজ্ঞেস করলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাচ্ছি। ভাগ্য ভালো এখন মেসি নেই। তাদের কি আমরা হারাতে যাচ্ছে?’ উত্তরে রাফিনিয়া বললেন, ‘আমরা তাদের হারাব। কোনো সন্দেহ নেই। মাঠে এমনকি প্রয়োজন পড়লে মাঠের বাইরেও।’

রাফিনিয়াকে ফের রোমারিও জিজ্ঞেস করলেন, ‘তুমি কি গোল করতে যাচ্ছ?’ ২৮ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি গোল করতে যাচ্ছি। তারা সব কিছু নিয়েই জাহান্নামে যাচ্ছে।’ রাফিনিয়ার কথাবার্তাই বোঝা গেছে আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিল কতটা উদগ্রীব হয়ে আছে। আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজের মতো তারকারা থাকছেন না। ব্রাজিলের তারকা নেইমারও খেলতে পারছেন না সুপারক্লাসিকো।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ব্রাজিলের আইকনিক মারাকানার গ্যালারিতে হয়েছিল সংঘর্ষ। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ১-০ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ব্রাজিল জিতেছে ২০১৯ সালে। কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু