ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব প্রসঙ্গে যা বললেন আনচেলত্তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব প্রসঙ্গে যা বললেন আনচেলত্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ১১:৩৩:০০ পূর্বাহ্ন

ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব প্রসঙ্গে যা বললেন আনচেলত্তি

ছবি : সংগৃহীত


আবারও ব্রাজিলের কোচ পরিবর্তনের জোর হাওয়া বইতে শুরু করেছে। বিশ্বকাপ বাছাইপর্বে কাঙ্ক্ষিত ধারাবাহিকতার অভাব তো আগে থেকেই ছিল। আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হেরে সেলেসাওদের সেই বিপর্যস্ত দশা আরও বাজেভাবে সামনে আসে। এরপরই বিদায়ের সুর বেড়ে ওঠে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের। তার বিদায়ের পর কে হবেন দলটির কোচ এমন সম্ভাব্য কয়েকটি নাম আলোচিত হচ্ছে। তালিকায় সবার ওপরের নামটি কার্লো আনচেলত্তির।

এর আগেও তাকে পাওয়ার দৌড়ে জোরেশোরে নেমেছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ। আরও একবার আনচেলত্তির জন্য সিবিএফ প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো। একইসঙ্গে তাকে না পেলে একাধিক বিকল্পও ঠিক করে রেখেছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় রিয়াল মাদ্রিদের এই কোচের সংবাদ সম্মেলনে।

জবাবে আনচেলত্তি বলেন, ‘আমি ব্রাজিলের প্রশংসা করি। কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি, ফেডারেশন কিংবা আমি নিজেও কথা বলিনি কারও সঙ্গে। আমার পুরো মনোযোগই এখন রিয়াল মাদ্রিদের প্রতি। একটি বিষয় পরিস্কার যে রিয়ালের সঙ্গে আমার চুক্তি আছে এবং তাদের হয়ে শিরোপা জেতায় ফোকাস রাখছি। আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এখানে।’

ইতালিয়ান এই মাস্টারমাইন্ড আরও বলেন, ‘ব্রাজিলের সমর্থক ও খেলোয়াড়দের জন্য আমার অনেক টান রয়েছে।’ স্প্যানিশ চ্যাম্পিয়নশিপে লেগানেসের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন আনচেলত্তি। তার সঙ্গে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও’র কথা হয়েছে কি না এমন প্রশ্নে রিয়াল কোচ বলেন, ‘ব্রাজিলকে কোচিং করানোর বিষয়ে রোনালদোর সঙ্গে আমার কথা হয়েছে এমন কিছু স্মরণে নেই। আমাদের দেখা হয়েছিল এবং আমরা অনেক বিষয়ে কথা বলেছি, কিন্তু সেখানে এমন কিছু ছিল না।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পরবর্তী লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। যার জন্য তারা উপযুক্ত কোচ পেতে মরিয়া হয়ে আছে ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই। এরপর একাধিক অন্তর্বর্তীকালীন কোচ নেওয়া হলেও ঠিক স্বস্তি মিলছিল না। দরিভাল জুনিয়রের হাত ধরে পরিবর্তনের আশা থাকলেও তার অধীনে নিয়মিত জয় পাচ্ছে না ব্রাজিল। তার অধীনে সবমিলিয়ে ১৬টি ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখানে তাদের জয় মাত্র ৭টিতে।

এদিকে, আনচেলত্তির সঙ্গে রিয়াল নতুন করে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি করেছে। যদিও তার আশা ২০২৯ পর্যন্ত দলটির দায়িত্বে থাকা। এরই মাঝে আবার ব্রাজিলের দায়িত্ব নেওয়াও কঠিন, কারণ ক্লাব বিশ্বকাপের জন্য তিনি আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। ক্লাব বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব ছাড়ার সম্ভাবনা আছে তার। ও গ্লোবো জানিয়েছে, আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার বিষয়ে কাছের মানুষদের কাছে ইতিবাচক সাড়া দিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন