ধাওয়ানকে টপকে সবার শীর্ষে কোহলি
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৪ PM

ধাওয়ানকে টপকে সবার শীর্ষে কোহলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০৭:৪৭:২৪ AM

ধাওয়ানকে টপকে সবার শীর্ষে কোহলি

ছবি : সংগৃহীত


১৭ বছর পর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের ঘরের মাঠে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে ৩০ বলে ৩১ রান করেন বিরাট কোহলি। এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন তিনি।

চেন্নাইয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল এতদিন শিখর ধাওয়ানের। ১০৫৭ রান করেছিলেন সাবেক এই ওপেনার। এবার তাকে টপকে গেলেন কোহলি। চেন্নাইয়ের বিপক্ষে তিনি ৩৪ ম্যাচে ১০৬৮ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

গতকাল শুক্রবার ১০ বল খেলার পরই চেন্নাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি গড়েন কোহলি। রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে উপস্থিত বেঙ্গালুরুর সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।

চেন্নাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার তালিকায় কোহলি, শিখরের পরই রয়েছেন রোহিত শর্মা। তিনি ৮৯৬ রান করেছেন। ডেভিড ওয়ার্নার (৬৯৬) এবং কায়রন পোলার্ড (৫৮৩) চেন্নাইয়ের বিপক্ষে রান করার তালিকায় প্রথম পাঁচে রয়েছেন।

গতকাল কোহলি ৩১ রানের বেশি করতে না পারলেও তার দল ম্যাচ জিতেছে। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ১৯৬ রান করে। অর্ধশতরান করেন অধিনায়ক রজত পাতিদার। বেঙ্গালুরুর ১৯৬ রানের জবাবে চেন্নাই ১৪৬ রানের বেশি করতে পারেনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু