মাঠে ফেরার দ্বিতীয় মিনিটেই মেসির গোল, জিতল মায়ামি
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৪ PM

মাঠে ফেরার দ্বিতীয় মিনিটেই মেসির গোল, জিতল মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ১২:৫৩:৫২ PM

মাঠে ফেরার দ্বিতীয় মিনিটেই মেসির গোল, জিতল মায়ামি

ছবি সংগৃহীত


চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। যদিও তার অনুপস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের জয় পেতে কোনো অসুবিধা হয়নি। চোট কাটিয়ে তিনি আজ রোববার (৩০ মার্চ) মাঠে ফিরলেন। ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার দ্বিতীয় মিনিটেই গোল করলেন মেসি। যাতে ভর করে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারাল ফ্লোরিডার ক্লাবটি।

এদিন ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) পঞ্চম রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি। ম্যাচে লড়াইটা ছিল প্রায় সমান সমান। যদিও আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল সফরকারী ফিলাডেলফিয়া। যদিও দুই অর্ধে দেওয়া একটি করে গোল করে মায়ামিকে লিড এনে দেন রবার্ট টেইলর ও মেসি। পরে শেষদিকে এক গোল করে ব্যবধান কমায় ফিলাডেলফিয়া।

দ্বিতীয়ার্ধের পর দশম মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর মিনিট দুয়েক পরই মেসি কাঙ্ক্ষিত গোলটি পেয়ে গেলেন। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের বাড়ানো বল ধরে তিনি প্রতিপক্ষ ফুটবলার ইয়ান গ্লাভিনোভিচকে কাটিয়ে ডান পায়ে শট নেন তিনি। মাটি কামড়ানো সেই শট লাফিয়ে নাগাল পাননি ফিলাডেলফিয়া গোলরক্ষক। আলবিসেলেস্তে তারকার গোলে মায়ামিও ম্যাচে দ্বিগুণ লিড নেয়। 

এর আগে প্রথমার্ধের ২৩তম মিনিটে মায়ামিকে প্রথম লিড এনে দেন রবার্ট টেইলর। বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে জর্দি আলবা জোরালো বল বাড়ান অপরপ্রান্তে থাকা বেঞ্জাকে, তার বাড়ানো বল এক স্পর্শে জালে জড়িয়েছেন টেইলর। সেই গোলের লিড নিয়েই মায়ামি বিরতিতে যায়। মেসি সেই ব্যবধান দ্বিগুণ করলে ২-০ স্কোর নিয়েই ম্যাচ এগিয়ে যাচ্ছিল শেষের দিকে। ৮০ মিনিটে ড্যানিয়েল গ্যাজডাগ এক গোল করে স্বাগতিক মায়ামির উৎসবে বিরতি টানেন। তখন ম্যাচ জমে ওঠার ইঙ্গিত এলেও, আর কোনো রোমাঞ্চ জাগাতে পারেনি ফিলাডেলফিয়া।

এই জয়ে হাভিয়ের মাশ্চেরানোর দল এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল। ৫ ম্যাচে মায়ামির জয় ৪টি এবং বাকি ম্যাচ ড্র। দুইয়ে থাকা ফিলাডেলফিয়া এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট পেয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু